চট্টগ্রাম-৮ এর মানুষের ন্যায়সংগত অধিকার, টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতে জনগণের সাথে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার। একটি স্বচ্ছ ও মানবিক সংসদীয় এলাকা গড়াই আমাদের লক্ষ্য।
স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা।
প্রতি সপ্তাহ/পাক্ষিকে গণশুনানি—মানুষ সমস্যা বলবে, আমরা শুনব, এবং সিদ্ধান্ত হবে উন্মুক্তভাবে।
বাজেট, প্রকল্প ও উন্নয়নের তথ্য সবার জানার ক্ষমতার মধ্যে থাকবে।
প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা, ওপেন ডেটা ও সিটিজেন ওভারসাইট—এই তিন স্তম্ভ আমাদের সব কার্যক্রমে থাকবে।
জনতার অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত বৈধ নয়—এ নীতি রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
স্বল্প ব্যয়ে, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার।
সরকারি স্বাস্থ্যসেবা জনগণের হাতে পৌঁছে দিতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সুবিধা বৃদ্ধি।
চট্টগ্রাম মেডিকেলের একটি এক্সটেনশন ক্লিনিক স্থাপন—স্বল্প ব্যয়ে ও দ্রুত সেবা চট্টগ্রাম-৮ এর
বাসিন্দারা পাবে অথবা এলাকার বাড়তি জনসংখ্যার প্রয়োজনে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা—যা চট্টগ্রাম মহানগরবাসীর জন্যও উপকার বয়ে আনবে।
নাগরিক সুবিধা, নিরাপত্তা ও সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে উন্নত ও সমতাভিত্তিক জীবনমান নিশ্চিত করা।
সাশ্রয়ী খরচে পরিষ্কার–পরিচ্ছন্ন শহর, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ বাজার ও পানি সরবরাহ।
নিরাপত্তা বাড়াতে সিসিটিভি, কমিউনিটি পুলিশিং ও পথনিরাপত্তা নিশ্চিত করা।
শহর–গ্রামের উন্নয়ন সমান গুরুত্বে; কোথাও অবহেলা নয়।
সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রাধান্য দিয়ে উন্নত সাংস্কৃতিক অঞ্চল হিসেবে চট্টগ্রাম-৮ গড়ে তোলা।
পরিকল্পিত অবকাঠামো ও সাশ্রয়ী আবাসনের মাধ্যমে আধুনিক ও নিরাপদ বসবাস নিশ্চিত করা।
সাইড ড্রেনেজ, রাস্তা, পানি, গ্যাস ও নেটওয়ার্ক ঠিক রেখে পরিকল্পিত আবাসন ব্যবস্থা।
সরকারি–বেসরকারি অংশীদারত্বে সুবিধাসম্পন্ন আবাসিক অঞ্চল নির্মাণ।
আবাসিক এলাকায় ভাড়া নিয়ন্ত্রণ করে সাশ্রয়ী বসবাস নিশ্চিত করা।
মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিত করে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।
স্কুল–কলেজ–মাদ্রাসার শিক্ষার মান মূল্যায়ন ও মানোন্নয়ন করা।
শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তর।
উচ্চশিক্ষায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি, প্রান্তিক পরিবারের জন্য শিক্ষা সহায়তা ও ডিজিটাল লার্নিং সুবিধা।
দরিদ্র ও প্রান্তিক শিক্ষার্থীদের জন্য আলাদা বাজেট ও নীতি প্রণয়ন।
নদীকেন্দ্রিক বাণিজ্য, শিল্প ও লজিস্টিকস উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলা।
শিল্পতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে উৎপাদন, সংরক্ষণ ও বাজার সংযোগ শক্তিশালী করা।
কর্ণফুলী নদীকেন্দ্রিক ইকো-ট্যুরিজম শিল্প গড়ে তোলা—নদীপথ, নৌ-সংস্কৃতি, স্থানীয় পণ্যকে কেন্দ্র করে নতুন অর্থনীতি সৃষ্টি।
কৃষি ও শিল্পপণ্যের দ্রুত পরিবহনের জন্য বিশেষায়িত লজিস্টিকস হাব গড়ে তোলা।
বোয়ালখালী–চান্দগাঁওকে কেন্দ্র করে নদীকেন্দ্রিক বাণিজ্য শহর গড়ে তোলা।
কর্ণফুলী নদীকে ব্যবহার করে লাইট রিভার পোর্ট/নদী বন্দর স্থাপন।
দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা।
সরকারি উদ্যোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বৃদ্ধি, এবং গার্মেন্টস/ফ্যাক্টরি/শিল্পে তরুণদের চাকরি সংযোগ প্রোগ্রাম।
উদ্যোক্তাদের জন্য সরকারি অনুমোদন, লাইসেন্স ও ব্যবসায়িক সাপোর্ট দ্রুত ও ঝামেলাহীন করা।
দক্ষ জনশক্তি রপ্তানি বাড়িয়ে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী করা।
ক্ষুদ্র–মাঝারি ব্যবসার জন্য প্রণোদনা, ঋণ সুবিধা, প্রশিক্ষণ।
নতুন উদ্যোক্তা তৈরির জন্য “স্টার্ট-আপ সাপোর্ট সেল” গঠন।
যাতায়াতে গতি আনতে সেতু, সড়ক ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার।
দ্রুততম সময়ে কালুরঘাট সেতু নির্মাণ সম্পন্ন করা।
বোয়ালখালীর শহরমুখী যানবাহনের জন্য মোহরা / রাস্তার মাথায় সিএনজি ও টেম্পুস্ট্যান্ড স্থাপন করা।
বোয়ালখালী–মহানগর দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা চালু করা।
বন্ধ থাকা কমিউটার ট্রেন পুনরায় চালু করা ও রুট সম্প্রসারণ।
গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন: নতুন সড়ক নির্মাণ, পুরোনো সড়ক সংস্কার এবং পূর্ণ আধুনিকায়ন।
একটি উন্নত, নিরাপদ ও মানবিক সংসদীয় এলাকা গড়ার অঙ্গীকার
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) একটি সম্ভাবনাময় এলাকা হলেও আজও কিছু মৌলিক সমস্যার সম্মুখীন।
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবার ঘাটতি এখানকার প্রধান চ্যালেঞ্জ।
আমি বিশ্বাস করি সঠিক নেতৃত্ব, পরিকল্পনা ও মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই এলাকা বদলে দেওয়া সম্ভব।
আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, নিরাপদ ও সমৃদ্ধশালী চট্টগ্রাম-৮ গড়ে তোলা। যেখানে উন্নয়ন হবে পরিকল্পিত, নাগরিক সেবা হবে সহজলভ্য, এবং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
• শিক্ষা মান উন্নয়ন ও আধুনিক শিক্ষা অবকাঠামো
• স্বাস্থ্যসেবায় সহজ প্রবেশাধিকার ও আধুনিক চিকিৎসা
• কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন
• নিরাপদ সড়ক ও আধুনিক অবকাঠামো
• স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রশাসন
আমি বিশ্বাস করি রাজনীতি মানে ক্ষমতা নয়, দায়িত্ব।
চট্টগ্রাম-৮ এর প্রতিটি মানুষের সম্মান, নিরাপত্তা ও উন্নয়ন আমার প্রধান বিবেচ্য।
আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাব।
আপনাদের বিশ্বাস ও সমর্থন নিয়ে আমরা একটি নতুন চট্টগ্রাম-৮ গড়ে তুলতে পারি।
একটি এলাকা যেখানে উন্নয়ন হবে সবার জন্য,
এবং ভবিষ্যৎ প্রজন্ম পাবে নিরাপদ ও সমৃদ্ধ জীবন।